• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১৩:৪৪ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে স্থানীয় বাজার টলঘরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস। সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, আওয়ামী নেতা গৌতম বণিক, দেলোয়ার হোসেন দিলু, আবুল কালাম সিকদার, আব্দুল মান্নান, ইদ্রিস সরদার, রেজাউল করিম রেজা, সাজ্জাদ হোসেন বাবুল, হুমায়ুন কবির রিপন, যুবলীগ নেতা মাসুম তালুকদার, রনি হাওলাদার প্রমুখ। শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বন্দরে শান্তির পক্ষে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।