• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ারলক্ষে বিডিক্লিন এর সাইকেল র‌্যালী মাসুদ রেজা ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ারলক্ষে বিডিক্লিন এর সাইকেল র‌্যালী মাসুদ রেজা ফয়সাল

স্টাফ রিপোর্টার:
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন বাংলাদেশ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে বামনা উপজেলা শাখার উদ্যোগে সাইকেল র‌্যালী,সদস্য সংগ্রহ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিডিক্লিন সদস্যদের একটি সাইকেল র‌্যালী শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বামনা সরকারি কলেজ মাঠে শেষ হয়। সংগঠনিটির ৫০জন সদস্য তাদের বাইসাইকেল নিয়ে র‌্যালীতে অংশ নেন।
বামনা উপজেলা বিডিক্লিন সমন্বয়ক ইব্রাহিম রিমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিডিক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান, বিভাগীয় সমন্বয়ক সুদেব বিশ্বাস, অতিরিক্ত সমন্বয়ক লজিষ্টিকস আহম্মেদ তানিম খান, বরগুনা জেলা সহসমন্বয়ক ইমামুল ইসলাম ইমুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিডিক্লিন সদস্যবৃন্দ।
সভায় বক্তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সকল সদস্যদের প্রতি আহব্বান জানান। সভা শেষে নতুন সদস্য সংগ্রহ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।