• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঐতিহাসিক ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।