• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ
বরিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নবগ্রাম রোডে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে মঙ্গলবার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

বরিশাল সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে এই মেলা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় ৩৩টি স্টল দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ড. নুরুল আলম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বরিশাল ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ ঘোষ ও খামারী রাসেল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার ঘোষ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি দেশীবিদেশী বিভিন্ন জাতের পাখি ও গবাদী পশুর স্টল ঘুরে দেখেন।