• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের শান্তি সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ণ
হিজলায় বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের শান্তি সমাবেশ।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচি অনুযায়ী হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলতাফ সরদার, আওয়ামী লীগ নেতা লিটন সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, হরিনাথপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একইভাবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়
মেমানিয়া, হিজলা গৌরবদী, বড়জালিয়া, গুয়াবাড়িয়া ওধুল খোলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে।

শান্তির সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগ আর মেনে নেওয়া হবে না যেখানে সন্ত্রাস সেখানেই প্রতিবাদ করা হবে।