• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করল পুলিশ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশনায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
জানা যায় কিছু দিন পূর্বে,মোবাইল হারিয়ে যাওয়ায় বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন মোঃ আলাউদ্দিন(৩২) নামে এক ব্যক্তি।
পরে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোন বিভিন্ন কৌশল অবলম্বন করে চট্টগ্রাম থেকে উদ্ধার করেন বোরহানউদ্দিন থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ হাবিবসহ সঙ্গীয় ফোর্স মোঃ হাসানুজ্জামান রাহাত।
২ মার্চ বৃহস্পতিবার দুপুরে আলাউদ্দিন নামের ওই ব্যক্তির কাছে মোবাইল ফোন হস্তানান্তর করেন বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া।
অনেকদিন পর নিজের মোবাইল ফোন হাতে পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানান মোঃ আলাউদ্দিন।