• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ণ
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম নির্বাচিত

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাডভোকেট মোঃ ইউনুস আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন মঞ্জু মৃধা নির্বাচীত হয়েছেন।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম রকি, লাইব্রেরি সম্পাদক পদে এডভোকেট মোঃ আনোয়ার হোসাইন এবং সদস্য পদে এডভোকেট মোঃ তারিকুল ইসলাম শামীম নির্বাচীত হয়েছেন । বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মনোনীত সহসভাপতি পদে এডভোকেট আবদুস সালাম, সহ সাধরন সম্পাদক পদে অ্যাডভোকেট ফেরদৌস আরা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শাহিন আলম, সদস্য পদে এডভোকেট আবু তালেব রাসেল নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে উকিল বারের ৪৬৭ জন সদস্য ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মাদ গোলাম আহাদ দুলু জানান।