গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেলিম মাঝি (৭২) নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্টীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এ সময় উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিমসহ বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।