• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর ভোলা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২৩, ১৫:০৩ অপরাহ্ণ
হিজলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর ভোলা থেকে গ্রেফতার

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার লেমুয়া এলাকায় ২১ বছর আগে স্ত্রী হেলেনা বেগম ওরফে রোকেয়া হত্যা করে পাষণ্ড স্বামী একই এলাকার মৃত: রমিজ উদ্দিন বাঘার ছেলে অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ কে ভোলা সদরের কন্দ্রকপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে বরিশাল র‌্যাব-৮ এর একটি বিশেষ টিম। জানাযায় ২০০২ সালে আলী আহমদ বাগা নিজ ঘরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। ঐ সময় তার শ্বশুর মোহাম্মদ বেপারি বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করে যাহার নম্বর জি আর ০১/০২। ঐ মামলায় ২০১৫ সালে বরিশাল প্রথম আদালত বিজ্ঞ জেলা ও দায়রা জজ আলী আহমদ বাঘাকে মৃত্যুদণ্ড প্রদান করে। হত্যার ঘটনার পর থেকেই আলী আহাম্মদ বাঘা পলাতক ছিলেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ ইন ইউনুছ মিয়া জানায়, আমরা র‍্যাব এর কাছে সহায়তায় চাই, সে অনুযায়ী বরিশাল র‍্যাব ৮ আলী আহাম্মদ বাঘা কে ভোলা থেকে আটক করে থানায় হস্তান্তর করে।