ইসমাইল ভোলা।।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদে রেশন কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার (৫ মার্চ) সকাল ১১ টায়ে পরিষদের হল রুমে ১৮৪ জন হতদরিদ্র মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আব্দুল মালেক তালুকদারের উপস্থিতে ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা নিজ হাতে অসহায়, দরিদ্রদের মাঝে এ কার্ড বিতরণ করেন।
রেশন কার্ড হাতে পেয়ে আনন্দ মুখোড়িত শাহে আলম ফজলু(৫২)। তাঁর বাড়ি ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামে। তিনি বলেন মাসে ৩০ কেজি চালের এ কার্ড আমাকে দেওয়া আমি অনেক অনেক উপকৃত হব। আমি অন্যের জমিনে (দিনমজুর)কাজ করে যা টাকা পাই তা দিয়ে সংসার চালাই। আমি ধন্যবাদ জানাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে।
কার্ড পাওয়া বৃদ্ধা রওশন আরা বেগম (৬০) তাঁর স্বামীর নাম সেকান্দর আলী। বাড়ি ইউনিয়নের বাপ্তা গ্রামে। এর আগে কখন তিনি সরকারি সহায়তা পায়নি। তাই রেশন কার্ডটি হাতে পেয়ে তিনি আনন্দে পঞ্চমুখ। তিনি দুই হাত তুলে দোয়া করছেন প্রধান মন্ত্রী কে।
রওশন আরা বেগম, শাহে আলম ফজলুর মতো আরও ১৮৪ জন হতদরিদ্র লোকে পেয়েছেন এ কার্ড। তাঁরা সবাই খুশি।
ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের
কে সাথে নিয়ে ইউনিয়নের যারা একেবারে অসহায়, দরিদ্র আছেন এমন ১৮৪ জনের তালিকা নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা উপস্থিততে এ কার্ড বিতরণ করেছি। আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশে অসহায় দরিদ্র সীমার মধ্যে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আওয়ামীগের এ সরকার যদি চলমান থাকে তাহলে প্রত্যেকটি অসহায় দরিদ্র মানুষ সরকারের এই ভাতার আওতায় চলে আসবে।
কার্ড বিতরণ কালে ইউনিয়নের মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।