স্টাফ রিপোটার ॥
যুব উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, কম্পোনেন্ট-৩ মৎস্য অধিদপ্তর, বানারীপাড়া উপজেলা সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও উপজেলা মৎস অফিস এই কর্মসূচী পালন করে। শনিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদার, আঞ্চলিক কমকর্তা লাইভলিহুড ও কমিউনিটি ফাইন্যান্স এবং যুব কর্মসংস্থান মো: সিরাজুল ইসলাম প্রমূখ। কালক্রমের অগ্রগতি নিয়ে উপস্থাপন করেন মনিরা আক্তার ক্লাস্টার অফিসার, বানারীপাড়া। এছাড়া ও উপজেলার প্রকল্প কর্মকর্তা, তথ্য ও শিক্ষা সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।