গৌরনদী প্রতিনিধি \ নানান আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসের শুরুতেই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বেলা এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ওসি মোঃ আফজাল হোসেন, শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্যরা।