স্টাফ রিপোর্টার :
মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. নুরুল ইসলাম জমাদ্দার ওরফে লালন(৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। তিনি উপজেলার পূর্ব লক্ষ্মীপূরা গ্রামের জয়নাল আবেদীন জমাদ্দারের ছেলে।
আজ মঙ্গলবার(৭ মার্চ) সকালে ১১টায় এএসআই লিটন হালদারের নেতৃত্বে বামনা থানার পুলিশ সদস্যরা তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানাগেছে, ২০১৮ সালে বামনা থানায় ২৫৭ পিচ ইয়াবাসহ লালন জমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়। ওই মামলায় তিনি আদলতে হাজির না হয়ে পালিয়ে থাকে। পরে আদালত তাকে ৭ বছরের সশ্রমকারাদন্ড প্রদান করেন। ২০২২ সালে কোর্ট তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দ্বীর্ঘ দিন পালাতক থাকার পরে তাকে বামনা থানাপুলিশ গ্রেপ্তার করে।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম জানান, মাদক মামলায় ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী লালন দ্বীর্ঘদিন পালাতক ছিলো। বামনা থানাপুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে বাড়ী থেকে গ্রেপ্তার করে। আজ দুপুরে আসামীকে বরগুনা কোর্টে পাঠানো হবে।