• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেধা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ণ
মেধা পুরস্কার বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার কাজী মোখলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে মেধাবী শিক্ষার্থী ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, শিক্ষক সমিতির উপজেলা সভাপতি কুতুব উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শ্যামল জয়ধর, ইউপি সদস্য শিমুল সরদার। সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাকির হোসেন, ব্যবসায়ী নুর আলম সহ অন্যান্যরা।