• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৩, ১৩:০৬ অপরাহ্ণ
গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সহ অন্যান্যরা।