• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পৈত্রিক ভিটা ঘুরে গেলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৩, ১৩:০১ অপরাহ্ণ
পৈত্রিক ভিটা ঘুরে গেলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ভারতের কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী বুধবার দুপুরে তার পৈত্রিক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম ও ঐতিহাসিক তাঁরা মন্দির পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি (বিচারপতি) বলেন, আমার পূর্বপুরুষদের পৈত্রিক ভিটা ছিলো গৌরনদীর বার্থী গ্রাম। ছোটবেলায় দাদুদের কাছ থেকে বার্থী গ্রামের গল্প শুনে আসছি। ছোট থেকেই ইচ্ছে ছিলো একবার হলেও পূর্বপুরুষদের মাতৃভূমিতে আসবো। তাই স্ত্রী অনুরাধা রায় চৌধুরীকে নিয়ে পরিদর্শনে এসেছি। এখানকার মানুষদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। মন্দির পরিদর্শনকালে বিচারপতিকে ফুলে দিয়ে বরন করেন বার্থী তাঁরা মন্দির কমিটির নেতৃবৃন্দ।