• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গীতা স্কুল পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৩, ১৩:০৩ অপরাহ্ণ
গৌরনদীতে গীতা স্কুল পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ভারতীয় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত উত্তর চাঁদশী গ্রামের শারদাঞ্জলি গীতা নিকেতন এবং সার্বজনিন রাধা-কৃষ্ণ ও কালী মন্দির পরিদর্শন করেছেন। এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, মন্দির কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী সহ অন্যান্যরা।
মন্দির কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী বলেন, শারদাঞ্জলি গীতা নিকেতন এবং সার্বজনিন রাধা-কৃষ্ণ ও কালী মন্দির উন্নয়নের জন্য গত ১৫ দিন পূর্বে ভারতীয় হাই-কমিশনে আবেদন করা হয়েছিলো। সেই প্রেক্ষিতে তিনি (উপ-হাইকমিশনার) গীতা স্কুল ও মন্দির পরিদর্শনে আসেন।