• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ণ
গলাচিপায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়’। এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলায় উদযাপন করা হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গলাচিপা লঞ্চঘাটে শেষ হয় ।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে নানাবিধ দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু.শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। এছাড়াও দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিপিপি ১ নং ইউনিট টিম লিডার মু.খালিদ হোসেন মিলটন ও সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান প্রমূখ। এ সময় সিপিপির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।