• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ণ
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ১০ মার্চ সকাল ১১ টায় উপজেলা চত্তরে প্রশাসনের নানা আয়োজনের মধ্যে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার। সভা সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, নাজমা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সহ অনান্য নেতৃবৃন্দ।
দিবসটিতে অংশগ্রহন করে ফায়ার সার্ভিস এর চৌখশ দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেনীপেষার মানুষ।