• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে এবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৩, ১৬:৩৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে এবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলা বোরহানউদ্দিনে এবি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১২ মার্চ বেলা ১১ টায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এই ব্যাংকের উপ-শাখার শুভ উদ্ধোধন করেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপক মাহামুদুল আলম,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট সুজন তালুকদার,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাদা তালুকদার,জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার সহ এবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।