আবু তাহের, অভয়নগর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ভৈবর নদে নিখোঁজ ঘাট-শ্রমিক সাগর হোসেন বিশ্বাসের (৩৬) খোঁজ এখনও মেলেনি।
রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার সময় নওয়াপাড়া পীরবাড়ির পাশে মেসার্স চিশতী ঘাটে অপর শ্রমিকদের সাথে গম খালাশের কাজ করছিল সে। নিখোঁজ সাগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মোঃ তুরাফ বিশ্বাসের ছেলে।
ঘাট শ্রমিকেরা জানান, প্রতি দিনের মতো নওয়াপাড়া পীরবাড়ির পাশে অবস্থিত চিশতী ঘাটে জাহাজ থেকে গম খালাশের কাজ করছিলাম। সকাল ১০টার কিছু পরে সাগর মাথায় গমের বস্তা নিয়ে জাহাজ থেকে নামার সময় পাশে থাকা অপর জাহাজের মাঝামাঝি পড়ে যায়। এসময় আমরা অনেকেই পানিতে নেমে খোঁজ করতে থাকি, তাকে আর পাওয়া যায়নি।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, আমরা খবর পেয়ে ঘাট এলাকায় দ্রুত ছুটে আশি। ঘাট শ্রমিকদের দেখানো যায়গায় খোঁজ কারেছি, ৭ঘন্টা পার হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সন্ধা পর্যন্ত উদ্ধার অভিযান চালাবো।