• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র নাজমুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৩, ১৩:৫৩ অপরাহ্ণ
যশোরের বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে  সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র নাজমুল

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে নাজমুল ইসলাম কলেজ ছাত্র গুরুতরভাবে আহত হয়ে খুলনা গাজী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে (১২ মার্চ) রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে। পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা যায় বসুন্দিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা চলাকালীন বেলা সাড়ে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্ৰামের আবু তালেব সর্দারের ছেলে নাজমুল ইসলাম দুই বন্ধুর সাথে ক্রীড়া অনুষ্ঠান দেখতে আসেন। এর মধ্যে আসামি সদর উপজেলার বসুন্দিয়া চোর পাড়ার মৃত সেলিম হোসেনের ছেলে ইমামুল ইসলাম নয়ন আকস্মিকভাবে নাজমুলকে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন ছুটে এলে নয়ন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখানে থাকা লোকজন রক্তাক্ত অবস্থায় নাজমুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা গাজী মেডিকেলে স্থানান্তরিত করেন। ছুরিকাঘাতের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম বসুন্দিয়া খানপাড়া এলাকা থেকে আসামি নয়ন কে (দুটো বার্মিজ চাকু এবং একটি চাপাতি) দেশীয় অস্ত্র সহ আটক করে। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান এর আগেও আসামি নয়ন এবং নয়নের মা`র নামে মাদক, ছিনতাই ও দেশীয় অস্ত্রের মামলা রয়েছে। আসামি নয়ন কে অস্ত্র সহ আটক করা হয়েছে। আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন।