খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (কেউসিসি) ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। অর্থনীতি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: তাজুল হোসাইন তাজ সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট গভর্ণিং বডির অন্যান্য পদে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আইসা সিদ্দিকা আখি ও শাহারিয়ার সেলিম ঔশী,ডিরেক্টর অফ গভর্ণর সেগমেন্ট আয়রিন আক্তার নুপুর, ডিরেক্টর অফ আইটি সেগমেন্ট মো: হামিম ইসলাম, ডিরেক্টর অফ ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট হাবিবুর রহমান হাবিব, ডিরেক্টর অফ স্কলার সেগমেন্ট হাসিব আল বান্না।
এছাড়া রয়েছেন, ফিন্যান্স সেক্রেটারি সাইফ নেওয়াজ, জয়েন্ট সেক্রেটারি তামান্না রহমান তন্নি, এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি বিজন কুমার রায়, অর্গানাইজিং সেক্রেটারি সায়েদ মুহসিন ইমাম, প্রমোশনাল সেক্রেটারি সৌরভ চক্রবর্তি , পিআর এন্ড কমিউনিকেশন সেক্রেটারি আখিমুন নেছা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি কেছিকা সেরেস্থা, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি বর্ণা মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ আহমেদ ফাহিম রুপম।
গভর্ণিং বডি ছাড়াও এক্সিকিউটিভ বডির বিভিন্ন পদে মোট ২৯ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিক ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম। তিনি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস এ সংগঠনগুলো এবং বর্তমান শিক্ষার্থীরা বিশুদ্ধ পরিবেশ নিয়ে কাজ করবে। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি সহকারি সিভিল ইঞ্জিনিয়ার তানবিবুর রহমান।