• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩, ১৬:৪১ অপরাহ্ণ
অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি।

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের এক শ্রেণির শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঐসব শিক্ষকের নিকট কোচিং করতে পারছে না। যে কারণে তাদের বিভিন্ন সময় হয়রানি ও পরীক্ষার ফলাফলে সমস্যা সৃষ্টি করা হচ্ছে।
ঐসব শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাসহ কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদর পক্ষ থেকে তপন কুমার বিশ্বাস, শিক্ষিকাদের পক্ষ থেকে লক্ষী সরকার, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এস এম ফরিদ আহম্মেদ, আবু দাউদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ¯স্নেহা মন্ডল। আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।