ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল কে ভেনিস শাখা আওয়ামী লীগ গণ সংবর্ধনা দিয়েছে। নবনির্বাচিত ইতালি আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ভেনিস পৌছালে বিভিন্ন শহর হতে আসা নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মারঘেরা স্থানীয় একটি হল রুমে ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহ্জাহান কবির ইদ্রিছ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর নাছির ,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ ও এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সহ বীর সেনাদের। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে হাবিব চৌধুরী , হাদিউল ইসলাম হাদী, আবু তাহের ,সেলিম দেওয়ান, ফারুক খালাসী। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আশ্রাফুল আলম সেলিম,সভাপতি লাসপেসিয়া আওয়ামী লীগ, আল মাহমুদ(রফিক) সহ-সভাপতি রোম, মহানগর আওয়ামী লীগ, মাসুদ পারভেজ ভারপ্রাপ্ত সভাপতি মনফালকুনে আওয়ামী লীগ, নুরুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনফালকুনে আওয়ামী লীগ, জামাল খান সাংগঠনিক সম্পাদক মনফালকুনে আওয়ামী লীগ, ফিরোজ বেপারী আনকোনা আওয়ামী লীগ নেতা, ওবায়দুল খান আনকোনা আওয়ামী লীগ, মামুন ছৈয়াল, রহমান দেওয়ান আহবায়ক জেনোভা আওয়ামী লীগ, ডায়মন্ড সিকদার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, বিপ্লব বলোনিয়া আওয়ামী লীগ, ইমাম হোসেন সাধারন সম্পাদক ফিরেন্স আওয়ামী লীগ, নাদিম বেপারী। সভাপতি নাপলী আওয়ামী লীগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমিন ছৈয়াল, খোরশেদ মাঝি, সহ-সভাপতি আবুল কাশেম সিকদার, নুর আলী পাঠান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক নিনি, আওয়ামী লীগ নেতা যুগ্ন সম্পাদক রোমান মাল,মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ মোল্লা, আজাদ খান, সোহাগ মাঝি, সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম হাওলাদার,খোরশেদ ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাওলাদার, মনির বেপারী, প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন মল্লিক, প্রমূখ। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইতালি আওয়ামী লীগের সংবর্ধিত নেতৃবৃন্দ বলেন সকল দ্বন্দ্ব ভুল গিয়ে আসুন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। ভেনিস আওয়ামী লীগের যারা পদের লোভে পদলোভীদের সাথে হাত মিলিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।