• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৮ম বারের মতো মাদক সম্রাট তুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৮ম বারের মতো মাদক সম্রাট তুহিন গ্রেপ্তার

মোঃ নজরুল ইসলাম , ঝালকাঠি:: ঝালকাঠিতে ৮ম বারের মতো ইয়াবাসহ মাদক সম্রাট তুহিন হাওলাদার (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। এর আগেও তুহিন ৭ বার বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়।

রোববার (১২ মার্চ ) রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার তুহিন হাওলাদার পালবাড়ী এলাকার আদম আলী হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।’