• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হামলার শিকার চাচা চাচী।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩, ১৩:৪২ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হামলার শিকার চাচা শাহেআলম সরদার (৫২)ও স্ত্রী ফাতেমা বেগম।
১২ ই মার্চ রবিবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের এ হামলা হয়।হামলায় গুরুতর আহত শাহেআলম সরদার ও তার স্ত্রী ফাতেমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে।
আহত শাহেআলম সরদার জানায় তার রেকর্ডীয় জমিতে ভাতিজা জাকির সরদার ও তার দলবল নিয়ে জোড়পূর্বক দখলের চেষ্ঠা করে।তখন আদালতের সরপন্ন হলে আদালত ওই জমিতে ১৪৪,১৪৫ ও ১৮৮ ধারা জারি করে।গতকাল ভাতিজা ও তার বাহিনী আদালতের নিষেধ অমান্য কওে নিয়ে ভেকু মেশিন দিয়ে ম,াটি কাটা শুরু করে।তখন আমি ও আমার স্ত্রী বাধা দিতে গেলে এলোপাতাড়ী হামলা করে।
শাহে আলমের স্ত্রী ফাতেমা বেগম জানায় আমি ঘটনা স্থানে গেলে জাকির ও তার দলবল আমাকে টানাহেছড়া করে গলার স্বর্নের চেইন নিয়ে যায়।
জাকির সরদার বলেন এ ঘটনায় আমি বিরোধীয় জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করিনি।এ ঘটনার সাথে আমি জড়িত নহে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় এ ঘটনাটি আমি শুনেছি।এখনো অভিযোগ পাইনি তবে জাকির সরদার আইন অমান্য করে কোনো কাজ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।