বরিশাল ব্যুরো
করোনা কাটিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে মুলধারায় ফিরিয়ে আনা হয়েছে। বেসরকারি সংস্থা আশা এর নিজস্ব অর্থায়নে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির মাধ্যমে এই ঝরে পড়ারা শিক্ষা কার্যক্রমে এসেছে। আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করন কর্মসুচী শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
সোমবার বরিশাল ব্রাক সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১১ জন শিক্ষা সুপারভাইজারকে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার পরিচালক (প্রোগ্রাম) মোহাম্মদ খায়রুল বাশার। বিভাগীয় ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ব্যবস্থাপক সামিউল হক।
অনুষ্ঠানে বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই আশা- প্রাথমিক শিক্ষা শক্তিশালী করার জন্য আশা শিক্ষা সুপারভাইজারদের দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। যাতে আমরা আমাদের শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে পারি।