হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার আদালতের রায়ে উচ্ছেদের নামে একই পরিবারের আটটি বসত ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।
গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের হোসেন বেপারী তার ছেলে জামাল, কামাল, আমাল, ছোট ভাই হাসেম বেপারী, দুই বোন এবং প্রতিবন্ধী ভাই আব্দুল হাকিম বেপারীকে সরকারের দেয়া বসত ঘর সহ আটটি ঘর ভাঙচুর করে উচ্ছেদ করে দেয়।
উচ্ছেদ অভিযানে দায়িত¦রত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভির আহাম্মেদের নেতৃত্বে বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আদালতের আদেশকৃত ১০৬ শতাংশ জমির উপর ৮ টি বসত ঘর ভাংচুর করে উচ্ছেদ করে দেয়।
ঐ ঘটনায় ক্ষতিগ্রস্ত হোসেন বেপারী জানায় তাদেরকে কোন ধরনের নোটিশ দেওয়া হয়নি। তারা আরো বলেন, প্রশাসনের লোক ছাড়াও কয়েকশত বহিরাগতরা ভাংচুরে অংশগ্রহন করে তাদের ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। তারা এখন নিঃস্ব। দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল হাকিম বেপারী জানায় মানুষের সাহায্য তিনি ও তার স্ত্রী র জীবন জীবিকা এমনকি তার কোন সন্তান নেই। সরকারের দেওয়া ঘরটিও ভেঙ্গে দেওয়া হয়েছে।
এই আটটি পরিবার এখন খোলা আকাশের নিচে।
বাদী আসমত বেপারীর ছেলে হারুন জানায় দীর্ঘ ১৪ বছর যাবত ১০৬ শত জমি নিয়ে আদালতে মামলা চলার পর এই রায় পেয়ে তিনি আনন্দিত।
এই মামলায় নিয়োজিত উকিল কমিশন জানায় বিবাদীদেরকে একাধিকবার নোটিশ করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, আদালতের আদেশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভির আহাম্মেদ।