বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় তেলবাহী লরির চাপায় মাওলানা আঃ সত্তার(৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) দুপুর দেরটার দিকে বরগুনা- বরিশাল মহাসড়কের তোতার বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আঃ সত্তার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়োমিয়া হাটখোলা এলাকার আঃ লতিফের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আপন ফুপার মৃত্যুর খবর শুনে গ্রামে এসে জানাজা নিজে পড়িয়ে দাফন কাফন শেষে নিজে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন তার কর্মস্থল বরিশালে। পথের মধ্যে বরিশাল থেকে তৈলের লরির তাকে চাপা দেয়। সাথে সাথে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা লরির ও ড্রাইভারকে আটক করে। পুলিশ আসলে তাদের কাছে তুলে দেয়। নিহত মাওলানা আঃ সাত্তার বরিশালের একটি মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনা স্থলে গিয়ে তেলবাহী লরিটি ড্রাইভার নাঈমকে আটক করা হয়েছে। সুরাতল শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।