বরিশাল ব্যুরো
নগরীর নবগ্রাম রোডে পূর্বশত্রুতার জের ধরে একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় পরিবারের নারী সদস্যসহ ৩/৪জন গুরুতর আহত হন। এতে ভুক্তভোগী পরিবারের ঘরে থাকা সকল আসবাবপত্র ভাংচুর, নগদ অর্থ ও গহনাসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায় যে, গত ১১ তারিখ রাত ১১ টার দিকে সরকার দলীয় এক প্রভাবশালীর সন্ত্রাসীর নেতৃত্বে এই নেককার হামলা চালানো হয়। গত কয়েক বছর ধরে, এই সন্ত্রাসীদের দ্বারা পরিবারের সদস্যরা বিভিন্নভাবে নির্যাতন হয়ে আসছিলো। পরিবারের সদস্যরা জানান, অত্র এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ঐ সন্ত্রাসীরা চাঁদা দাবী করে। প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জীবন নামের ভয় দেখাতে শুরু করে এমনকি ২০১৩ সালের ২০শে জুন চাঁদা আদায়কে কেন্দ্র করে মোঃ বকতিয়ার হোসাইন সবুজ নামে এই পরিবারের বড় সন্তানকে মেরে ফেলার উদ্দেশ্য কুপিয়ে গুরুত্বর জখম করে। সন্ত্রাসীরা মৃত ভেবে তাকে নবগ্রাম রোডের পার্শ্ববর্তী খালে ফেলে রেখে দেয়। পরে সেখান থেকে স্থানীয় লোকজন ও খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং অবস্থা আশংকাজনক দেখে কর্মরত ডাক্তাররা তাকে ঐ দিনই ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও এই সন্ত্রাসীদের হস্তক্ষেপে সুচিকিৎসা ব্যহত হওয়ায় পরিবার তাকে ইন্ডিয়াতে চিকিৎসার ব্যবস্থা করে এবং সেই থেকেই তাদের সন্তান দেশ ছাড়া হয়ে আছে জীবন বাঁচানোর জন্য। এদিকে ছেলেকে হত্যাচেষ্টা মামলা করতে গেলে থানায় মামলা নিতেও বিলম্বনার স্বীকার হন। এমনকি ঐ মামলা তুলে নেওয়ার জন্যও এই পরিবারকে বিভিন্ন সময়ে হুমকী দিয়ে আসছিলো ঐ সন্ত্রাসীরা। সবমিলিয়ে পুরো পরিবারটি আজ নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন শুধু জীবন বাঁচানোর জন্য। ##