জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ণ
বরিশাল ব্যুরো
বরিশালের মুলাদী উপজেলাতে জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কাজিরচর ইউনিয়নে আয়োজনে সেইন্ট বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মন্টু বিশ^াস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল স্পেশালিস্ট চয়ন কুমার তালুকদার, সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, উপজেলা সমন্বয়কারী কিশোর কুমার দাস, প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ। ইউনিয়ন পরিষদ মাঠে কিশোর-কিশোরী ও তাদের বাবা-মা অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা জেন্ডার সমতায় অভিজ্ঞতা নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান বালক বালিকাদের ক্ষমতায়নকে তরান্বিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে আয়োজকরা জানান। তারা জানান, সমাজের দৃষ্টি ভঙ্গি ছেলে-মেয়েদের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। সামাজিক পরিবর্তনের মাধ্যমে সহজেই অল্প বয়ষ্ক কিশোর-কিশোরীদের মাঝে জেন্ডার সমতার আদর্শ রুপান্তরিত করা সম্ভব হবে।
জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান সম্পর্কে ৭নং কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ মন্টু বিশ^াস বলেন- পারিবারিক পর্যায়ে জেন্ডার সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। ছেলে মেয়েদের সমান চোখে দেখতে হবে। তাদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে।
জেন্ডার সমতা চর্চায় সামাজিক পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান সম্পর্কে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, বলেন- জেন্ডার সমতা আনয়নের ক্ষেত্রে ছেলে মেয়েদের সমান সুয়োগ সুবিধা দেয়া দরকার। কমিউনিটি পর্যায়ে এরকম দল গঠনের মাধ্যমে জেন্ডার সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে যেভাবে সচেতনা করা হচ্ছে এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
জেন্ডার সমতা সামাজিকীকরণ প্রক্রিয়ায় ছেলেদের অংশ গ্রহনের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নকে উন্নীত করার জন্য ,সেভ দ্য চিলড্রেন শুধুমাত্র শিশুদের সাথেই নয়, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের মাধ্যমে জেন্ডার সমতা দৃঢ় করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে সমাজের পরিবর্তনের আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা জেন্ডার সমতা বিষয়ে কিশোর-কিশোরীরকে উদবুদ্ধ করবে।