বরিশাল
জমজমাট আয়োজনে বরিশালের ঐতিহ্যবাহী স্কুল এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির হোসাইন, নারী নেত্রী পুস্প রানী চক্রবর্তী ও কাউন্সিল গায়ত্রী সরকার পাখি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি অনুষ্ঠিত হয়। ##