• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীরজনক শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলেক্ষ দিনাজপুরে শিশু সমাবেশ,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩, ১৪:১০ অপরাহ্ণ
জাতীরজনক শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলেক্ষ দিনাজপুরে শিশু সমাবেশ,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
ঁজাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরে শিশু সমাবেশ,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা।

১৬ মাচ্র্ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শিশু সমাবেশ,আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা। জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে স্থানীয় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়ে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সাবেক মন্ত্রী ও জেলা আ:লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: মোস্তাফিজার রহমান ফিজার এমপি।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষনা ইনষ্টিটিউটের ডিস্টিংগুইসড বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. একেএম নুর উন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রমিজা রউফ চৌধুরী, জেলা আ:মীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মো: আলতাফুজ্জামান মিতা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সা: সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন শিশু আকিব এবং পবিত্র গীতা পাঠ করেন শিশু অর্পিতা। জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীকার আন্দোলনে আত্বত্যাগকারী সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন জেলা আ:লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: নুর আলী।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আ:লীগের সহ সভাপতি বজলুল হক, মো: আলাউদ্দীন,মো: কামরুল হুদা হেলাল,যুগ্ম সা:সম্পাদক ফারুকুজ্জামান চেীধুরী মাইকেল,মীর্জা আসফাক,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ,শাহ রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুদ্দীন আখতারসহ জেলা আওয়ামীলীগ এবং আওয়ামী সহযোগীসংগঠনের বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী শেষে মনোজ্ঞ সংগীত সন্ধা অনুষ্ঠিত হয়।