• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট’র জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ
বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট’র জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন

রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস।

বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনসিসি অফিসার, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।