• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ান হওয়ায় ইতালীতে আনন্দ উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩, ০২:২০ পূর্বাহ্ণ
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ান হওয়ায় ইতালীতে আনন্দ উৎসব

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ -বিপিএল এ ৪র্থ বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ান হওয়ায় ইতালীতে আনন্দ উৎসব করেছে কুমিল্লা জেলা সমিতি ইতালী।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসূফ ভূইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মইনুল আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শাহ আলম, দীন মোহাম্মদ, মাহবুব আলম প্রধানসহ আরো অনেকে বক্তব্য রাখেন
একই অনুষ্ঠানে দীন মোহাম্মদ দিনুকে আহ্বায়ক ও ইব্রাহিম খলিলকে সদস্য সচিব করে কুমিল্লায় জেলা সমিতি এবং তারেক হোসেনকে মির্জা সবুজকে সাধারণ সম্পাদক ও ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা জেলা যুব পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।