হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় রূপচাঁদা তেলবাহী অটোরিকশার চাপায় ৭০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু।
১৬ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হরিনাথপুর রাস্তায় মীরা বাড়ির ব্রিজের ঢালে তুহিন বেপারির দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের মৃত মকবুল কাজীর ছেলে আলতাফ কাজী (৭০)।
অটোরিক্সা চালক কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজিব আত্মগোপনে রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় তুহিন বেপারী ও আবুল কালাম জানায় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাউরিয়া বাজার থেকে অটো রিক্সার ভিতওে ও ছাদে তেল বোঝাই করে একটি অটোরিকশা হরিনাথপুর যাওয়ার পথে মীরা বাড়ি তুহিনের দোকানের সামনে আলতাফ কাজীর গায়ের উপর অটোরিকশাটি উল্টিয়ে পড়ে যায়। তখন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসারত অবস্থায় ঘন্টাখানে পড়ে আলতাফ হোসেন কাজী হাসপাতালে মৃত্যুবরণ করে।
স্থানীয়রা আরো জানায় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার মাতুব্বর দূর্ঘটনার পরপর গাড়ি ও মালামাল নিয়ে আসে।
এব্যপারে রুপচাঁদা কোম্পানির এসআর তুহিনের সাথে মুঠোফোনের যোগাযোগের চেস্টা করলে তার ফোর বন্ধ পাওয়া যায়।
হিজলা থানার এস আই মনিরুজ্জামান তালুকদার জানায় অটো চালক ও রুপচাঁদা কোম্পানির হিজলা শাখার এস আর তুহিনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রকৃয়াধীন।