• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে হুসাইন (রাঃ) মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩, ১৫:২৪ অপরাহ্ণ
অভয়নগরে হুসাইন (রাঃ) মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিম পাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট রাজনিতিক ও সমাজসেবক ফারাজী মাসুদুর রহমান টিটো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়ার পীরজাদা মোস্তফা কামাল। প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও অভিভাবকদের সদয় দৃষ্টির জন্য সম্মলিত ভাবে কাজ করার বিষয়ে উদাত্ত আহবান করেন প্রধান অতিথি।
সভা সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা শাখার কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তণ শিক্ষক ও সমাজ সেবক কাজী রবিউল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার কাজী হুসাইন আহমাদ, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সমাজ সেবক কবির হোসেন, আলহাজ্ব মনিরুজ্জামান, দ্বীন হুসাইন, মোঃ সবুর, নূর ইসলাম প্রমুখ।