• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে এক রাতে চার বসতঘরে চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে এক রাতে চার বসতঘরে চুরি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ এক রাতে চারটি বসতঘরে দূধুর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সঙ্ঘবদ্ধ চোরেরা বসতঘর থেকে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বার্থী ইউপি সদস্য করিম লস্কর জানান, গভীর রাতে বার্থী গ্রামের নিতাই চন্দ্র শীল, কাবুল ঢালী, তারেক ঢালী ও প্রবাসী সাইদুল শেখের বসতঘরে সিং খুড়ে প্রবেশ করে সঙ্ঘবদ্ধ চোরের দল। পরে স্বর্নালংকার ও মোবাইল ফোন সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। খবরপেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।