রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর এরিয়া অফিসের আয়োজনে জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর বালুবাড়িস্থ রির্সোস ইন্টিগ্রেশন রিক কার্য্যালয়ে এরিয়া ম্যানেজার মো: জাকেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর বালুবাড়ি শাখা ব্যবস্থাপক মো: আমিনুল ইসলাম,চিরিরবন্দর শাখা ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির,বিরল শাখা ব্যবস্থাপক মো: মাসিকুর রহমান,বালুবাড়ি শাখার এবিএম(হিসাব) মো: আব্দুল আলিমসহ শাখা অফিসের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় এরিয়া ম্যানেজার মো: জাকেরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য কর্মীরা দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয় চত্তরে প্রতিষ্ঠিত জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন তারা। সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎবরনকারী সকল সদসের আত্বার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়।