• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫৩৩ টি পরিবারের স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩, ২২:১৪ অপরাহ্ণ
৫৩৩ টি পরিবারের স্বপ্নপূরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নদী ভাঙ্গন কবলিত অর্ধশতাধিক পরিবার সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন ৫৩৩ টি পরিবারের স্বপ্নপূরন হয়েছে। ইতিমধ্যে পরিবারগুলো সরকারি ঘরে বসবাস করতে শুরু করেছেন। ফলে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ইতিমধ্যে ওই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম। উপজেলা নির্বাহী অফিসারের একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া তাদের স্বপ্নপূরনের কথা জানিয়েছেন সুবিধাভোগী পরিবারগুলো।
ওই উপজেলার একাধিক ভূমিহীন ও গৃহহীনরা জানিয়েছেন, ঘরের জন্য আবেদন করার পর ইউএনও আমাদের বাড়িতে গিয়ে অবস্থা যাচাই-বাছাই করেছেন। যে কারনে আমরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছি। ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগী পরিবারগুলো।
উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপান্তর করার লক্ষে টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে ঘরের জন্য আবেদনকারীদের বাড়িতে গিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা দুই শতাংশ জমিসহ ঘর পেয়েছেন। ফলশ্রæতিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীগ্রই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।