• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
দিনাজপুরের খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের খানসামায় সরকার দলীয় প্রভাবশালী নেতা কর্তৃক ১ দশমিক ৫৩ শতক বসতবাড়ীর বাস্তভিটা জমি অবৈধভাবে জবরদখলের অভিযোগ এনে সংখ্যালঘু এক অসহায় পরিবারের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ রবিবার দুপুরে খানসামা উপজেলা পরিষদের সামনে ভূক্তোভোগি অটল চন্দ্র দাসের পরিবার ও স্থানীয়রা এই মানববন্ধনের আয়োজন করে। এসময় ওই পরিবারের সদস্যরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে খানসামা উপজেলার ছাতিয়ানগড় দক্ষিন জেলে পাড়া গ্রামে নিজ বাস্তভিটায় বসবাস করে আসছিল তারা। মানববন্ধনে বাস্তভিটা হারানো অটল চন্দ্র দাস বলেন, গত ২৮ জানুয়ারী স্থানীয় ৮নং ওয়ার্ড আ:লীগের সভাপতি লালবাবু দাস ও তার ভাই সুকুমার দাসসহ সন্ত্রাসী দলবল সাথে নিয়ে আমার বাস্তভিটা সম্পত্তির সীমানা অতিক্রম করে প্রায় ১ দশমিক ৫৩ শতক জায়গা জোর পূর্বক দখল করে রাতারাতি বাড়ি বাড়ী নির্মান করেছে।

এব্যাপারে তাদের আমি ও আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ, জীবননাশসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। আমরা অসহায় সাধারন মতস্যজীবি মানুষ হওয়ায় তারা আমাদর কোনো বাধাই শুনেনি বরঞ্চ আমরা কোনো কিছু করলে যতটুকু জায়গায় বসবাস করছি সেটাও কেড়ে নিয়ে তাড়িয়ে দেবে বলছে। এছাড়াও তারা ঘরে মাদক ঢুকিয়ে মিত্য মামলায় ফাঁসানো হুমকি দিচ্ছে। আমরা কাউকে বিচার দিলেও কোনো লাভ হবে না বলে জানায়। ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানের নিকট বচার চেয়েও আমরা কোনো সুষ্ঠ সমাধান পায়নি।

মানববন্ধনে প্রশাসনের নিকট ভুক্তভোগি সংখ্যালঘু অসহায় পরিবারের সদস্যরা দাবী করে বলেন, আমরা অসহায় মানুষ, আমাদের মাথাগুজার ঠাই বসতভিটার জমিটুকু ফিরিয়ে দেয়া হোক, এবং ক্রয় করা জোরপূর্বক জমি দখল ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে কেউ সাহস না পায়।

মানববন্ধনের আগে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার খানসামা উপজেলা চেয়ারম্যান বরাবর প্রদান করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূক্তোভোগি পরিবারের সদস্য নিতাই চন্দ্র দাস, ধবলী রানী দাস, অতুল চন্দ্র দাস, পবিত্র চন্দ্র দাস, উকিল চন্দ্র দাস ও প্রতিবেশি রেজাউল ইসলাম, সবুজসহ অন্যান্যরা।