• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ গৃহ উদ্বোধন বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
গলাচিপায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ গৃহ উদ্বোধন বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

তারিখঃ ২০ মার্চ ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে নির্মিত ১৩৪টি জমিসহ গৃহ উদ্বোধন বিষয়ে ২০ মার্চ (সোমবার) বিকাল ৩টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত জমিসহ গৃহ উদ্বোধন করবেন, তারই অংশ হিসেবে গলাচিপা উপজেলায় ও ১৩৪টি গৃহ উদ্বোধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।