• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে মতবিনিময় এবং প্রেস কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৩, ১৩:১৭ অপরাহ্ণ
কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা উপলক্ষে মতবিনিময় এবং প্রেস কনফারেন্স

পিরোজপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম এবং পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিয় এবং প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, লাইকুজ্জামান মিন্টু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।