• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী মালয়েশিয়া প্রবাসীর দেশে ফিরে আসার আকুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ
দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী মালয়েশিয়া প্রবাসীর দেশে ফিরে আসার আকুতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গত এক বছর পূর্বে মালয়েশিয়ার প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোহাম্মদ সোহরাব (পাসপোর্ট নং-ঊক ০৬৮৫৯৩৭)। স্বপ্ন ছিলো পরিবারের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি অবদান রাখবেন রেমিট্যান্স খাতে। কিন্তু গত ২২ দিন আগের একটি মর্মান্তিক দূর্ঘটনা তার সব স্বপ্নকে ¤øান করে দিয়েছে। বর্তমানে সে (সোহরাব) মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার দুপুরে মালয়েশিয়া প্রবাসী মাসুদ হোসেন মুঠোফোনে জানান, গত ২২ দিন পূর্বে কাজ করার সময় দেয়াল ভেঙ্গে গুরুত্বর আহত হয় সোহরাব। তাকে উদ্ধার করে সানগাই বুলু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
প্রবাসী সোহরাবের ভাই আব্দুল মান্নান সরদার কান্নাজড়িত কন্ঠে বলেন, মালয়েশিয়ায় কাজের সময় আমার ভাই সোহরাবের শরীরের উপর দেয়াল ভেঙ্গে পরে। সেখানের একটি হাসপাতালে তার একাধিক অপারেশন করা হয়েছে। ইতিমধ্যে সে পঙ্গুত্ববরণ করেছে। বর্তমানে টাকার জন্য তার চিকিৎসা বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, দিনদিন তার অবস্থা সংকটাপন্নের দিকে যাচ্ছে। অতিদ্রæত তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
অপরদিকে হাসপাতাল থেকে প্রবাসী সোহরাবের একটি একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ভিডিওতে দেখা গেছে, প্রবাসীর কোমরে জটিল অপারেশন করা হয়েছে। তাকে দেশে নিয়ে আসার জন্য সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।