গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় অনিক মিস্ত্রি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত অনিক বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের রঞ্জিত মিস্ত্রির ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পৌনে চারটার দিকে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাইসখোলা নামক এলাকায়।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, রাস্তা পারাপারের সময় নবীনবরন নামের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় অনিক। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় চালক সহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।