মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান উপলক্ষে মেহেন্দিগঞ্জ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী বলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের (২য় ধাপে) ১৭৩ টি (ভুমিসহ সেমিপাকা গৃহ) জমি ও গৃহ হস্তান্তর করা হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল মুক্তিকামী বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা ও ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনের। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন “মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা”। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৭৩ টি ভূমিহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) তানভীর আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শেখ মামুন, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবুল কালাম, কবির হোসেন, অজয় গুহ, মাহামুদুল হাসান ফরিদ, সঞ্জয় গুহ, সঞ্জয় দেবনাথ, নিত্য গোপাল দেবনাথ, শিবলু জমদ্দার, আনিসুর রহমান, হানিফ জমদ্দার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।