• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ণ
রোমে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচন কমিশন কর্তৃক আয়োজতি চতুর্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ রসই রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব এমএ রব মিন্টু। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য নাসির উদ্দিন খান।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মূল্যবান মতামত প্রদান করে বক্তব্য রাখেন বরিশালের কিৃতি সন্তান বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম মাঝি, বিশিস্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান সিকদার সহ বরিশালের সর্বস্তেরের প্রবাসীরা। সভায় নির্বাচন কমিশনের সদস্যরা জানান
শীঘ্রই নির্বাচনের তারিখ ও তফশিল ঘোষনা করা হবে। এ ছাড়া মন্তানিওলা, প্রেনেসতিনা, ভিত্তোরিওসহ রোমের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।