মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার :
‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে বরগুনার বামনা উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুইশতক জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। ফলে বামনা উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীশেখ হাসিনা জেলার একমাত্র ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে বামনাকে ঘোষনা করবেন। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।
আজসোমবার (২০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বামনাপ্রেসকাব সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিরমোল্লা, সাংবাদিক মনোতোষ হাওলাদার, মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রেজা ফয়সাল, বামনা উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান আশিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বামনা উপজেলায় মোট ২৫৯ টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বামনা উপজেলাকে প্রধানমন্ত্রীশেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্তঘোষনা করবেন।
তিনি আরো জানান, বামনা উপজেলায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১৭টি, ২য় পর্যায়ে ৪০টি, ৩য় পর্যায়ে ২০২টি মোট ২৫৯ টি পরিবারকে গৃহ বরাদ্দদেওয়া হয়েছে।