বরিশাল ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলায় সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) পরিচালিত সুরক্ষা প্রকল্পের এই অবহিতকরণ সভা উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ফারিহা তানজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএসএস সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেবী রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রশান্ত হাওলাদার, সহকারী সমাজসেবা অফিসার এম.এন. জামান, উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহমুদ হোসেন বকতিয়ার, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মাসুদ করিম সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও প্রতিনিধিবৃন্দ, কর্মএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগী নারী সদস্যবৃন্দ, সিআরএসএস হেড অফিসের সমন্বয়কারী যাদব চন্দ্র গুহ, সহ: সমন্বয়কারী রিগবী সেতু গোমেজ, সুরক্ষা প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈ; প্রজেক্ট মনিটরিং অফিসার কার্লো তপন সরকার এবং সুরক্ষা প্রকল্পের সহকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সরকারী অফিসগুলোর একার পক্ষে কাজ করা সম্ভব নয়, বেসরকারী সংস্থার সাহায্য নিয়ে একত্রে কাজ করলে তা সহজ হয়। দুর্যোগ যে কোন সময় সংঘটিত হয় তাই দুর্যোগ মোকাবিলার জন্য এ ধরণের সংস্থা গুলো কাজ করলে বেশি সুবিধা হয়। ফায়ার সার্ভিস বিভাগ এ বিষয়ে সদা প্রস্তুত। দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। বর্তমানে দুর্যোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ছাড়াও লবণাক্ততা বেড়ে যাচ্ছে, এ অবস্থায় কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকা যায় তা এ প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে যা আমাদের সচেতনতার জন্য অপরিহার্য। “লক্ষিত এলাকার পরিবার গুলি তাদের বেঁচে থাকা, জীবিকা নির্বাহ এবং টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সাথে খাপ খাইয়ে স্থানীয় দুর্যোগের সাথে স্থিতিস্থাপক অবস্থায় জীবনযাপন করে” এ লক্ষ্যকে সামনে রেখে সুরক্ষা প্রকল্প তিন বছরের জন্য উজিরপুর উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নে (২৭ টি ওয়ার্ডে) এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা, বাগধা ও রত্নপুর ইউনিয়নে (২৭ টি ওয়ার্ডে) বাস্তবায়িত হবে। ##